🚚 সারা দেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারি · পার্সেল খুলে দেখে তবেই টাকা দিন

নীতিমালা

রিফান্ড ও রিটার্ন পলিসি

কাস্টমারের সন্তুষ্টিই 'নওয়াবী লুঙ্গি'র প্রধান অগ্রাধিকার। পণ্য পাওয়ার পর কোনো সমস্যা থাকলে আমাদের সহজ রিটার্ন পলিসির আওতায় সমাধান পাবেন।

01

রিটার্নের নিয়ম ও সময়সীমা

  • পার্সেল পাওয়ার সময় কুরিয়ার ডেলিভারিম্যানের সামনেই প্রোডাক্ট চেক করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
  • যদি পণ্য ক্ষতিগ্রস্ত (Damaged), ছেঁড়া, ভুল সাইজ বা ভুল কালার পাওয়া যায়, তবে ডেলিভারিম্যানের কাছেই তাৎক্ষণিকভাবে রিটার্ন দিন।
  • ডেলিভারিম্যান চলে যাওয়ার পর কোনো ত্রুটি পরিলক্ষিত হলে, পার্সেল গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের হেল্পলাইনে বা ইনবক্সে ছবি/ভিডিও সহ যোগাযোগ করতে হবে।

02

রিটার্ন পাওয়ার শর্তাবলী

  • পণ্যটি অব্যবহৃত (Unused), না ধোয়া (Unwashed) এবং আসল ট্যাগ ও অক্ষত প্যাকেজিং বক্স সহ ফেরত দিতে হবে।

03

এক্সচেঞ্জ ও রিফান্ড প্রক্রিয়া

  • ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য থাকলে: পণ্য পরিবর্তনের (Exchange) সম্পূর্ণ কুরিয়ার খরচ 'নওয়াবী লুঙ্গি' বহন করবে।
  • পছন্দ না হওয়া জনিত রিটার্ন: পণ্য যদি কোনো ত্রুটি ছাড়া শুধুমাত্র অপছন্দের কারণে ফেরত দেওয়া হয়, সেক্ষেত্রে রিটার্ন ও পুনঃপ্রেরণের কুরিয়ার চার্জ কাস্টমারকে বহন করতে হবে।
  • রিফান্ড প্রদান: কোনো কারণে আমরা পণ্য বদলে দিতে অপারগ হলে, প্রোডাক্ট ফেরতের ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ/নগদ/ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিফান্ড করা হবে।